জাতীয় সঙ্গীত
বৃহস্পতিবার | ০২-০৪-২০২৬ |
হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসা

দক্ষিণ পাহাড়তলী, ১নং ওয়ার্ড (চসিক), ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম।

স্থাপিতঃ ১৯৫৭ খ্রিঃ
EIIN: 104684 | MPO Code: 1046842120
School Code: 17535

একাডেমিক

১। ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই নিয়মিত নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করে মাদ্রাসায় আসতে হবে।
২। ক্লাস আরম্ভ হওয়ার ১৫ মিনিট পূর্বে মাদ্রাসায় আসতে হবে।
৩। প্রত্যেক ছাত্র-ছাত্রীর নির্ধারিত সময়ে এ্যাসেম্বলিতে যোগদান বাধ্যতামূলক এবং কেরাত ও নাত পরিবেশন করা ও জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা আবশ্যক।
৪। ক্লাস চলাকালীন বারান্দায়, ক্যান্টিনে বা মাঠে থাকা নিষিদ্ধ, ছুটির ১০ মিনিটের মধ্যে সুশৃঙ্খলভাবে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।
৫। প্রতিষ্ঠানের সম্পদ এবং ভাবমুর্তি বিনষ্ট হয় এমন কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। দেওয়াল ও দরজা-জানালায় কোন কিছু অংকন বা লেখা সম্পূর্ণ নিষিদ্ধ।
৬। ক্লাসে বই, খাতা এবং শিক্ষা সহায়ক সামগ্রী ব্যতীত অন্য কিছু আনা বা ব্যাগে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৭। ছাত্রীরা কোন শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে গেলে অথবা অফিসে বেতন, ফিস পরিশোধ করতে গেলে কিংবা ওয়াশ রুমে গেলে একজন ছাত্রীকে সাথে করে নিয়ে যাবে
৮। মাদ্রাসার সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপে অংশগ্রহণ করতে হবে।
৯। প্রত্যেক শিক্ষার্থীকে টিফিন ও বিশুদ্ধ পানি নিয়ে আসতে হবে।
১০। সকল পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়া ছাড়া পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেয়া হবে না।
১১। মাদ্রাসায় অবস্থানকালে অলংকার ও প্রসাধনী ব্যবহার করা যাবে না এবং মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি মাদ্রাসায় আনা যাবে না।
১২। প্রতি মাসের বেতন নির্ধারিত ১০ তারিখের মধ্যে অফিসে পরিশোধ করতে হবে।
১৩। কোন শিক্ষার্থী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, তাকে অভিভাবকের স্বাক্ষর ও মোবাইল নম্বর সহ পত্র নিয়ে উপস্থিত হতে হবে।